August 19, 2026, 2:46 pm

জনগণের দাবি নিয়ে এসেছি: জামায়াত আমিরের বক্তব্য

জনগণের দাবি নিয়ে এসেছি: জামায়াত আমিরের বক্তব্য

জ্বালানি তেল ও গ্যাস সংকট, বিদ্যুতের ‘ভূতুড়ে বিল’, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে পদযাত্রা করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছেন ১১ দলীয় জোটের নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে সচিবালয়ের সামনে পৌঁছালে পুলিশ তাদের পদযাত্রায় বাধা দেয়।

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির বলেন, ‘আমরা কাউকে অসম্মান করতে আসিনি, জনগণের দাবি নিয়ে এসেছি।’ তিনি আরও জানান, আজ শুধু ঢাকা নয়, সারা বাংলাদেশেই একই কর্মসূচি পালিত হচ্ছে এবং তারা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী।

তিনি সরকারের দায়িত্বশীল কোনো প্রতিনিধি এসে দাবি গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, ‘যদি আমাদের এই মিছিল থামাতে চান, তাহলে ভেতর থেকে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কিংবা তার প্রতিনিধিকে এখানে আসতে হবে। আমরা জনগণের পক্ষ থেকে দাবিগুলো তাদের হাতে তুলে দিতে চাই।’

তিনি দাবি করেন, যদি সরকার জনগণের দাবি বাস্তবায়নে সফল হয়, তাহলে তারা ধন্যবাদ দেবেন। অন্যথায়, আন্দোলন চলতে থাকবে। তিনি জানান, তারা ১০ মিনিট অপেক্ষা করবেন এবং এই সময়ের মধ্যে কেউ না এলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা