August 6, 2026, 5:20 pm

জুলাই মাসে সড়ক দুর্ঘটনায় ৪১৬ জনের মৃত্যু, মোটরসাইকেল দুর্ঘটনা বেশি

জুলাই মাসে সড়ক দুর্ঘটনায় ৪১৬ জনের মৃত্যু, মোটরসাইকেল দুর্ঘটনা বেশি

জুলাই মাসে দেশে ৪৫৮টি সড়ক দুর্ঘটনা ঘটেছে, যার ফলে ৪১৬ জন নিহত এবং ৬২৯ জন আহত হয়েছেন। মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতের সংখ্যা ১৩৮ জন, যা মোট নিহতের ৩৩.১৭ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩৪.৭১ শতাংশ।

নিহতদের মধ্যে ৫৭ জন নারী এবং ৪৮ জন শিশু রয়েছে। এছাড়া ১০৬ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ২৫.৪৮ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৫১ জন, অর্থাৎ ১২.২৫ শতাংশ।

রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমানের পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, এই সময়ে ১৩টি নৌ-দুর্ঘটনায় ৯ জন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। ২৯টি রেল ট্র্যাক দুর্ঘটনায় ২৪ জন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন।

দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা যায়, ১২৩টি দুর্ঘটনা মুখোমুখি সংঘর্ষের কারণে, ১৬৪টি দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে এবং ১০৮টি দুর্ঘটনা পথচারীকে চাপা দেওয়ার কারণে ঘটেছে।

দুর্ঘটনার সংঘটিত সড়কের ধরন অনুযায়ী, ১৬৯টি দুর্ঘটনা জাতীয় মহাসড়কে, ১৫৫টি আঞ্চলিক সড়কে, ৬১টি গ্রামীণ সড়কে এবং ৬৬টি শহরের সড়কে ঘটেছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা