August 6, 2026, 4:39 pm

ইয়াবাসহ জামালপুরে স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

ইয়াবাসহ জামালপুরে স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

জামালপুরের মাদারগঞ্জে ৮০টি ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় কড়ইচড়া ইউনিয়নের পশ্চিম নলছিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের খাসিমারা গ্রামের হাবিবুর রহমানের ছেলে সোলায়মান ইসলাম (২৮), যিনি ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক। অপরজন হলেন একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে রুবেল মিয়া (২৫), যার রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় এবং তাদের কাছ থেকে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানোর পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা