August 5, 2026, 2:31 pm

বেগম জিয়ার বিরুদ্ধে জাল নথি প্রস্তুত, যুগ্ম সচিব জগলুল পাশা গ্রেপ্তার

বেগম জিয়ার বিরুদ্ধে জাল নথি প্রস্তুত, যুগ্ম সচিব জগলুল পাশা গ্রেপ্তার

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার জাল নথি প্রস্তুতকারী ও আদালতে মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বুধবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার (৪ আগস্ট) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি সূত্রে জানা গেছে, সৈয়দ জগলুল পাশা কক্সবাজার থেকে বিমানে ঢাকায় ফিরছিলেন। বিমানবন্দর এলাকায় নজরদারি চালিয়ে রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

জানা গেছে, গুলশান থানার একটি বিশেষ ক্ষমতা আইনে মামলা, যাত্রাবাড়ী থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পারভেজ হত্যা মামলা, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় অপারেশন ঈগল হান্ট সংক্রান্ত মামলা এবং কুষ্টিয়ার দৌলতপুর থানায় বিএনপি নেতা আলতাব হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি তিনি।

ডিবি জানিয়েছে, ২০১৩ সালে বনানীতে বিএনপির কার্যালয়ের সামনে বালুভর্তি ট্রাক রেখে প্রতিবন্ধকতা সৃষ্টির ঘটনায় করা মামলার সঙ্গেও তার সংশ্লিষ্টতা রয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা