August 6, 2026, 3:57 pm

প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশে ড. ইউনূস, উদ্বোধন হলো স্মৃতি জাদুঘর

প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশে ড. ইউনূস, উদ্বোধন হলো স্মৃতি জাদুঘর

আজ বুধবার সকালে রাজধানীর শেরেবাংলানগরে ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই জাদুঘরটি জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিচিহ্ন ধরে রাখার উদ্দেশ্যে গড়ে তোলা হয়েছে।

উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী ‘জুলাই ৩৬’ শীর্ষক আলোচনাসভায় যোগ দেন। সভায় তিনি সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হাত ধরে মঞ্চে নিজের পাশের আসনে বসান।

আলোচনাসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, প্রধানমন্ত্রীর তথ্য ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান এবং বিভিন্ন দেশের কূটনীতিকসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা