August 18, 2026, 1:25 pm

জুলাই স্মৃতি জাদুঘর বাংলাদেশের ইতিহাসের নতুন অধ্যায়: ড. ইউনূস

জুলাই স্মৃতি জাদুঘর বাংলাদেশের ইতিহাসের নতুন অধ্যায়: ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই স্মৃতি জাদুঘর কেবল একটি স্থাপনা নয়, এটি বাংলাদেশের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা। তিনি বুধবার (৫ আগস্ট) সকালে রাজধানীতে জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।

ড. ইউনূস বলেন, ‘জুলাই স্মৃতি জাদুঘর আমাদের ইতিহাসের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। ভবিষ্যতে কখনো আমরা পথ হারিয়ে ফেললে, নতুন বাংলাদেশের যাত্রা আবার এখান থেকেই শুরু হবে।’

তিনি তরুণদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘দেশের তরুণরা যেন এই স্মৃতির লেখক হয়, আমরা নতুন বাংলাদেশ তৈরিতে চলে গেলাম।’

অনুষ্ঠানের শেষদিকে অধ্যাপক ইউনূস উপস্থিত সবার প্রতি জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখার আহ্বান জানান।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা