August 24, 2026, 3:24 am

ভিনিসিয়ুসের দলবদল নিয়ে স্পষ্ট বক্তব্য রক নেশন স্পোর্টসের

ভিনিসিয়ুসের দলবদল নিয়ে স্পষ্ট বক্তব্য রক নেশন স্পোর্টসের

রিয়াল মাদ্রিদে ব্রাজিলিয়ান ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়রের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। নতুন চুক্তির বিষয়ে সমঝোতা না হলে ভিনিসিয়ুসকে ছেড়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে স্প্যানিশ ক্লাবটি। এদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনাল ভিনিসিয়ুসকে দলে ভেড়ানোর জন্য আগ্রহী বলে গুঞ্জন রয়েছে।

ভিনিসিয়ুসের এজেন্ট প্রতিষ্ঠান রক নেশন স্পোর্টস ইন্টারন্যাশনাল সম্প্রতি একটি বিবৃতি দিয়ে এ বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করেছে। তারা ভিনিসিয়ুসের ভবিষ্যৎ ও দলবদল নিয়ে তৈরি হওয়া গুঞ্জনকে 'ভুয়া ও ক্ষতিকারক' বলে অভিহিত করেছে।

কিছু সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে যে, ২৬ বছর বয়সী ভিনিসিয়ুস আগামী মৌসুমে আর্সেনালে যোগ দিতে পারেন। তবে রক নেশন এই সংবাদকে ‘উদ্দেশ্যপ্রণোদিত এবং ভিত্তিহীন’ বলে উল্লেখ করেছে।

রক নেশনের সভাপতি মাইকেল ইয়োরমার্ক সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক পোস্টে বলেছেন, ‘অপেশাদার সংবাদমাধ্যম যখন আমাদের ক্লায়েন্টদের নিয়ে ভুয়া তথ্য পরিবেশন করে, তখন আমরা চুপ থাকতে পারি না। তথ্যপ্রমাণ ছাড়া খেলোয়াড়দের টার্গেট করা গ্রহণযোগ্য নয়।’

ভিনিসিয়ুসের সঙ্গে রিয়ালের চুক্তি ২০২৭ সালের জুন পর্যন্ত রয়েছে। স্প্যানিশ সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে ক্লাবের সঙ্গে আলোচনা চলছে। এ অবস্থায় আর্সেনাল ভিনিসিয়ুসের ওপর নজর রাখছে, তবে এখনও দুই ক্লাবের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা