August 1, 2026, 12:15 pm

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ শুরু, শিশুস্বাস্থ্যের সুরক্ষায় গুরুত্বারোপ

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ শুরু, শিশুস্বাস্থ্যের সুরক্ষায় গুরুত্বারোপ

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ আজ ১ আগস্ট থেকে শুরু হচ্ছে। এই সপ্তাহটি ১ থেকে ৭ আগস্ট পর্যন্ত পালিত হবে, যেখানে শিশুস্বাস্থ্য সুরক্ষা, মায়ের দুধের উপকারিতা এবং স্তন্যদান বিষয়ে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হবে। বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশন এ উপলক্ষে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।

প্রতি বছর ১ আগস্ট পালিত হয় বিশ্ব মাতৃদুগ্ধ দিবস, যা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সূচনা করে। এই আয়োজনের উদ্দেশ্য হলো শিশুস্বাস্থ্য রক্ষা, অপুষ্টি প্রতিরোধ এবং মাতৃত্বের সম্পর্ককে উদযাপন করা। বাংলাদেশে ২০১০ সাল থেকে এই সপ্তাহটি পালিত হয়ে আসছে। এবারের প্রতিপাদ্য হচ্ছে, ‘জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান: টেকসই উদ্যোগ করি বেগবান’。

১৯৯২ সাল থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং ইউনিসেফ যৌথভাবে এই দিবসটি উদযাপন শুরু করে। গবেষণায় দেখা গেছে, মায়ের দুধ নবজাতকের জন্য আদর্শ পুষ্টিকর খাবার, যা সংক্রামক ব্যাধির বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে। মাতৃদুগ্ধ পানকারী শিশুদের মানসিক ও শারীরিক বিকাশ ঘটে পরিপূর্ণভাবে।

শালদুধ, যা জন্মের পর প্রথম ছয় মাসের জন্য শিশুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রকৃতির প্রথম টিকা হিসেবে বিবেচিত। এতে অ্যান্টিবডি, ভিটামিন 'এ' এবং প্রোটিন থাকে, যা শিশুর স্বাস্থ্য সুরক্ষায় সহায়ক। মাতৃদুগ্ধ পানকারী শিশুদের বিভিন্ন রোগের ঝুঁকি কম থাকে এবং তাদের বুদ্ধির বিকাশও সঠিক হয়।

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সূচনা উপলক্ষে আজ সকাল ৯টা ৪৫ মিনিটে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা