November 12, 2026, 4:30 pm

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস: বৃষ্টির প্রবণতা কিছুটা কমবে, তবে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে গেছে

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস: বৃষ্টির প্রবণতা কিছুটা কমবে, তবে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে গেছে

মৌসুমি বায়ুর প্রভাব কিছুটা কমেছে, ফলে ঢাকাসহ সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা হ্রাস পেয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আজ রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে বৃষ্টিপাতের দাপট কিছুটা কমলেও আটটি বিভাগে কম-বেশি বৃষ্টি অব্যাহত থাকতে পারে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বৃহস্পতিবার লক্ষ্মীপুরের রামগতিতে সর্বোচ্চ ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া, ঢাকায় গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ১০ মিলিমিটার। তবে শেষ ৬ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। আজ দুপুর পর্যন্ত ঢাকা ও এর আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ বর্তমানে রাজস্থান, মধ্যপ্রদেশ, গভীর নিম্নচাপের কেন্দ্রস্থল, ওডিশা, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা