August 1, 2026, 2:04 pm

ব্রাসেলসে ফুটবলারের ওপর ছিনতাই, রোলেক্স ঘড়ি ও মোবাইল ফোন লুট

ব্রাসেলসে ফুটবলারের ওপর ছিনতাই, রোলেক্স ঘড়ি ও মোবাইল ফোন লুট

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এক নাইটক্লাবের বাইরে ঘানার আন্তর্জাতিক ফুটবলার মোহাম্মেদ ফুসেইনি ছিনতাইয়ের শিকার হয়েছেন। তিনি বেলজিয়ামের ক্লাব রয়্যাল ইউনিয়ন সেন্ট-গিলোইসের ফরোয়ার্ড।

ঘটনার সময় ফুসেইনির ওপর পাঁচজন আক্রমণ চালায়। তাকে টেনেহিঁচড়ে গাড়ির ভেতর থেকে নামানো হয় এবং পেছন থেকে একজন গলা চেপে ধরে। এরপর তারা তার হাতে থাকা ৮ হাজার থেকে ১৪ হাজার ইউরোর মধ্যে দামী রোলেক্স ঘড়ি ও মোবাইল ফোন কেড়ে নেয়।

ফুসেইনির এক সতীর্থ এই নৃশংস হামলার ভিডিও ধারণ করেন। ওই ভিডিওর ভিত্তিতে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে এবং বিচার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।

ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার পর ফুসেইনি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। অপরাধীদের ধরতে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য ব্রাসেলস পুলিশকে ধন্যবাদ জানিয়েছে ক্লাবটি।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা