জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)-র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম তার বিরুদ্ধে দায়ের করা ছিনতাই মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। তিনি অতীতের একটি মামলার প্রসঙ্গ টেনে এ ধরনের ঘটনার সমালোচনা করেছেন।
শনিবার (৩১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে সারজিস আলম বিএনপি সরকারের সমালোচনা করেন। তিনি লেখেন, ‘আওয়ামী লীগ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি ভাংচুরের মামলা দিয়েছিলো!’
সারজিস আলম আরও উল্লেখ করেন, ‘গতকাল হবিগঞ্জের সন্ত্রাসীদের আশ্রয়স্থল গউস এমপির নির্দেশে তার পালিত ছাত্রদল আমাদের বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা দিয়েছে!’
এ ধরনের ঘটনাকে ‘পুরোনো অভ্যাস’ আখ্যা দিয়ে সারজিস আলম পোস্টের শেষাংশে লেখেন, ‘সেই পুরোনো অভ্যাস! নিজেদের মতো সবাইকে ভাবলে তো হবে না! একটু মর্যাদাবান হোন (Be a little dignified, please)!’