August 1, 2026, 9:56 am

জয়পুরহাটে খাদ্য কর্মকর্তাদের বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

জয়পুরহাটে খাদ্য কর্মকর্তাদের বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

জয়পুরহাটের কালাই উপজেলায় সরকারি ন্যায্যমূল্যে বিক্রির (ওএমএস) জন্য বরাদ্দকৃত আটা আত্মসাতের অভিযোগে তিন খাদ্য কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে উপজেলা খাদ্য কর্মকর্তা, খাদ্য পরিদর্শক এবং সহকারী উপখাদ্য পরিদর্শক অন্তর্ভুক্ত রয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) জয়পুরহাট জেলা খাদ্য নিয়ন্ত্রক শাকিল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন- কালাই উপজেলা খাদ্য কর্মকর্তা হুমায়ূন আহম্মেদ, উপজেলা খাদ্য পরিদর্শক মো. মাহমুদুন্নবী সরকার এবং সহকারী উপ-খাদ্য পরিদর্শক আব্দুল মোমিন।

স্থানীয়দের অভিযোগ, কালাই উপজেলায় ওএমএস এর জন্য বরাদ্দকৃত ২ টন আটা বিক্রির ক্ষেত্রে নিয়মিতভাবে অনিয়ম হচ্ছে। তারা দাবি করেছেন, বিক্রয়কেন্দ্রে ৪০ বস্তা আটা থাকার কথা থাকলেও সেখানে মাত্র ২০ বস্তা আটা পাওয়া যায়।

এ বিষয়ে খাদ্য কর্মকর্তা হুমায়ূন আহম্মেদের একটি বিতর্কিত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়, যেখানে তিনি বলেন, “সবাই মিলেমিশে খাই।” ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়।

জয়পুরহাট জেলা খাদ্য নিয়ন্ত্রক শাকিল আহম্মেদ বলেন, অভিযোগ পাওয়ার পর তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্তের ফলাফলের ভিত্তিতে বিভাগীয় ব্যবস্থা এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা