July 27, 2026, 10:14 am

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা, বিজিবির প্রতিরোধ

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা, বিজিবির প্রতিরোধ

ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার সামন্তা সীমান্তে ৬ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিজিবির সামন্তা বিওপির টহল দল সেই চেষ্টা প্রতিহত করেছে।

শনিবার (২৫ জুলাই) সকালে বিজিবি’র মহেশপুর ৫৮ ব্যাটালিয়নের সহকারি পরিচালক মুন্সি এমদাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএসএফ’র ৯ ব্যাটালিয়নের অধীন সিঙ্গামোড়া ক্যাম্পের একদল বিএসএফ ভোর ৫ টার দিকে ৬ জনের একটি অজ্ঞাতপরিচয় দলকে বাংলাদেশে পুশইন করার চেষ্টা করে। সামন্তা বিজিবি ক্যাম্পের টহল দলের নজরে আসলে তারা প্রতিহত করে এবং তাদের জিরো লাইন থেকে হটিয়ে দেয়।

বর্তমানে ওই ৬ জন ভারতীয় অংশে ৩০ গজ অভ্যন্তরে অবস্থান করছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা