August 27, 2026, 6:26 pm

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সিএনজি চালক ছাত্রদল নেতাকে ‘ফার্স্ট এইড বক্স’ উপহার

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সিএনজি চালক ছাত্রদল নেতাকে ‘ফার্স্ট এইড বক্স’ উপহার

রাজধানীর শ্যামলী ক্লাব মাঠে অনুষ্ঠিত ‘নার্সেস ক্রিকেট প্রিমিয়ার লীগ, সিজন-২, ২০২৬’-এর গ্র্যান্ড ফাইনালে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটি ‘ফার্স্ট এইড বক্স’ উপহার পেয়েছেন সিএনজি চালক সরকারি বাঙলা কলেজের ছাত্রদল নেতা আজিজুর শেখ।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে আয়োজিত টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে আজিজুর শেখের হাতে ‘ফার্স্ট এইড বক্স’ তুলে দেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ডা. তৌহিদুর রহমান আউয়াল দেশের সমসাময়িক ছাত্ররাজনীতি নিয়ে বিভিন্ন মন্তব্য করেন। তিনি ছাত্রলীগ ও শিবিরকে নিয়ে সমালোচনামূলক বক্তব্য দেন এবং শিবিরের শীর্ষ নেতৃত্বের জীবনযাপন নিয়েও মন্তব্য করেন।

ডা. তৌহিদুর রহমান আউয়াল বলেন, ‘এক ছাত্রলীগ আরেক ছাত্রলীগকে ধাওয়া দেওয়ার নাটক করে শিবির। শিবিরের উচিত ছিল ছাত্রলীগের সঙ্গে কোলাকুলি করা।’ তিনি শিবিরের সভাপতির জীবনযাপন নিয়েও মন্তব্য করেন।

এর আগে ‘নার্সেস ক্রিকেট প্রিমিয়ার লীগ, সিজন-২, ২০২৬’-এর ফাইনালে আল-মানার নার্সিং কলেজ ও নরসিংদী মডার্ন নার্সিং কলেজ মুখোমুখি হয়। টুর্নামেন্টটির আয়োজন নার্সিং পেশাজীবী ও শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য এবং ক্রীড়াচর্চা উৎসাহিত করার লক্ষ্য নিয়ে করা হয়।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা