August 27, 2026, 6:27 pm

প্রাণনাশের হুমকির অভিযোগে মেক্সিকো ছেড়ে ফিরলেন কোরেয়া

প্রাণনাশের হুমকির অভিযোগে মেক্সিকো ছেড়ে ফিরলেন কোরেয়া

প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে মেক্সিকান ক্লাব তিগ্রেস ছেড়ে নিজ দেশে ফিরে গেছেন আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড অ্যাঞ্জেল কোরেয়া। রিভার প্লেটে তার যোগ দেয়ার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত হলেও এই অভিযোগের কারণে ট্রান্সফারটি অনিশ্চয়তার মুখে পড়েছে।

আর্জেন্টিনার সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, কোরেয়া ইতোমধ্যে আর্জেন্টিনায় পৌঁছে মেডিকেল ও শারীরিক পরীক্ষা সম্পন্ন করেছিলেন। চুক্তিপত্রে সই করার কথা ছিল তার, কিন্তু হুমকির খবর প্রকাশ্যে আসার পর পরিস্থিতি বদলে যায়।

ঘটনার প্রেক্ষাপটে জানা যায়, কোরেয়া তিগ্রেসের অনুশীলন শেষে সতীর্থ ও ক্লাব কর্মকর্তাদের বিদায় জানান। তবে তিনি কোনো ধরনের হুমকির কথা উল্লেখ করেননি। তিগ্রেস ক্লাব কর্তৃপক্ষ তাকে আর্জেন্টিনায় যাওয়ার অনুমতি দিয়েছিল।

এখন রিভার প্লেট কোরেয়ার পক্ষে তথ্য-প্রমাণ সংগ্রহ করছে। যদি তারা সফল হয়, তাহলে কোরেয়াকে ‘মুক্ত খেলোয়াড়’ হিসেবে স্বীকৃতি দেয়ার চেষ্টা করা হবে। অন্যদিকে, তিগ্রেসের কর্মকর্তারা অভিযোগটি কৌশলের অংশ বলে মনে করছেন এবং তারা ট্রান্সফার ফি আদায়ে অনড় রয়েছেন।

এই পরিস্থিতি অনেকেই আর্জেন্টাইন ফরোয়ার্ড অ্যালান পুলিদোর পুরোনো বিরোধের সঙ্গে তুলনা করছেন। কোরেয়ার ঘটনাও একই পথে এগোতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা