November 12, 2026, 6:49 am

ফেনী জেলা ছাত্রদলের ২ বছরের কমিটির ৮ বছর পূর্তি নিয়ে আলোচনা

ফেনী জেলা ছাত্রদলের ২ বছরের কমিটির ৮ বছর পূর্তি নিয়ে আলোচনা

ফেনী জেলা ছাত্রদলের ২ বছরের জন্য গঠিত কমিটি আট বছর পূর্তি উদযাপন করেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ব্যঙ্গাত্মক ব্যানারে এই বিষয়টি তুলে ধরা হয়েছে। ব্যানারে প্রীতিভোজ ও সংবর্ধনা অনুষ্ঠানের উল্লেখসহ নানা হাস্যকর বাক্য ব্যবহার করা হয়েছে।

জানা গেছে, এই ব্যানারটি আনুষ্ঠানিক নয় এবং এতে উল্লেখিত অনুষ্ঠানের বাস্তবায়ন নেই। দীর্ঘদিন ধরে নতুন কমিটি না হওয়ায় ছাত্রনেতাদের মধ্যে হতাশা ও ক্ষোভের প্রতিফলন হিসেবে এটি তৈরি করা হয়েছে।

ফেনী জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক শওকত আলী জুয়েল পাটোয়ারী ফেসবুকে লেখেন, "৯ বছর-একটি প্রজন্মের অপেক্ষা।" তিনি নতুন কমিটির জন্য ত্যাগী নেতাকর্মীদের দীর্ঘ অপেক্ষার কথা তুলে ধরেন।

জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন জানান, কেন্দ্রীয় সংসদ থেকে নতুন জেলা কমিটি গঠনের আলোচনা প্রায় চার বছর ধরে চলছে। তিনি আশা প্রকাশ করেন যে, শিগগিরই নতুন কমিটি গঠন হবে।

২০১৮ সালে ফেনী জেলা ছাত্রদলের ৩৯৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। তবে আট বছর পার হলেও নতুন কমিটি গঠন হয়নি এবং বর্তমান কমিটির অধিকাংশ সদস্য প্রবাসী ও ব্যবসায়ী।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা