August 16, 2026, 4:54 am

এক বছরের মধ্যে জুলাই গণহত্যার সব তদন্ত শেষ করার আশ্বাস চিফ প্রসিকিউটরের

এক বছরের মধ্যে জুলাই গণহত্যার সব তদন্ত শেষ করার আশ্বাস চিফ প্রসিকিউটরের

২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আগামী এক বছরের মধ্যে সব তদন্ত শেষ করার আশ্বাস দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি দ্রুত বিচার নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিজ কার্যালয়ের প্রেস কনফারেন্স রুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। চিফ প্রসিকিউটর জানান, জুলাই-আগস্টে শহীদ, আহত এবং পঙ্গুত্ববরণকারীদের ঘটনায় দায়ের হওয়া মামলাগুলোকে ট্রাইব্যুনাল সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিচারকাজ এগিয়ে নিয়ে যাচ্ছে।

তিনি বলেন, "আমরা আশা করছি যে, আগামী এক বছরের মধ্যে জুলাই সম্পর্কিত মানবতাবিরোধী অপরাধের সব মামলার তদন্ত শেষ করবো।" একইসঙ্গে অভিযুক্তদের বিচারের মুখোমুখি করার প্রতিশ্রুতি দেন তিনি।

মো. আমিনুল ইসলাম আরও জানান, তদন্তের ক্ষেত্রে রাজনৈতিক বা বাইরের কোনো প্রভাব যাতে না পড়ে, সে বিষয়ে প্রসিকিউশন সম্পূর্ণ সতর্ক রয়েছে এবং নিরপেক্ষতা বজায় রেখে কাজ করছে।

এদিকে, একই দিনে জুলাই গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন করার দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের একটি প্রতিনিধিদল।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা