July 24, 2026, 6:53 pm

পাঁচবিবি সোনালী অতীত ফুটবল ক্লাবের উদ্যোগে মতবিনিময় সভা ও সম্মাননা ক্রেস্ট প্রদান

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন পাঁচবিবি সোনালী অতীত ফুটবল ক্লাবের উদ্যোগে মতবিনিময় সভা ও সাবেক ফুটবল খেলোয়াড়দের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। গত বুধবার মাগরিবের নামাজের পর পাঁচবিবি স্টেশন-সংলগ্ন ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পরিচিতি পর্ব শেষে ক্লাবের কার্যক্রম, বিভিন্ন জেলার সাবেক ফুটবলারদের নিয়ে প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন, সেইসব জেলায় গিয়ে প্রীতি ম্যাচ খেলার উদ্যোগ এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে আগামী দিনের পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ক্লাবের উপদেষ্টা, এক সময়ের তুখোড় ফুটবলার ও ইংল্যান্ডপ্রবাসী মোঃ আলিম আল রাজী। তাঁর সহযোগিতায় ক্লাবের দুইজন সাবেক ফুটবলার মোঃ রেজাউল করিম বাবুল ও মোঃ আবুল কালাম আজাদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। দীর্ঘদিন সোনালী অতীত ফুটবল ক্লাবের জার্সি গায়ে বিভিন্ন মাঠে খেলে এলাকার ফুটবলের উন্নয়নে অবদান রাখায় তাঁদের এ সম্মাননা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা মোঃ আনোয়ার হোসেন দোলন, ভারপ্রাপ্ত সম্পাদক ও সাবেক ফুটবলার মোঃ হারুনুর রশিদ, ক্লাবের সদস্যসচিব ও সাবেক ফুটবলার মেহেদী হাসান অর্ণব, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, শ্রী বাবলু চন্দ্র দাস, কোষাধ্যক্ষ রবি উড়াও, দপ্তর সম্পাদক শফিউল ইসলাম, প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম রকি এবং মিষ্টভাষী ধারাভাষ্যকার মোঃ মিজানুর রহমান মিজানসহ ক্লাবের সাবেক ফুটবলাররা।

আলোচনা শেষে উপস্থিত সকল সাবেক ফুটবলার একসঙ্গে রাতের খাবারে অংশ নেন। খাবারের আয়োজনে ছিল আন্তরিকতা ও পুরোনো দিনের স্মৃতিচারণ।

বক্তারা বলেন, সোনালী অতীত ফুটবল ক্লাব শুধু একটি ক্লাব নয়, এটি পাঁচবিবির ফুটবল ঐতিহ্যের ধারক। সাবেকদের সম্মান জানানোর পাশাপাশি নতুন প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করতে ভবিষ্যতেও ক্লাব এ ধরনের উদ্যোগ গ্রহণ করবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা