August 16, 2026, 4:55 am

কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবায় ভিপিএল মডেল অন্তর্ভুক্তির আহ্বান

কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবায় ভিপিএল মডেল অন্তর্ভুক্তির আহ্বান

কিশোর-কিশোরীদের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভলান্টিয়ার পিয়ার লিডার (ভিপিএল) মডেলকে জাতীয় পর্যায়ে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য খাত বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানীর একটি হোটেলে আয়োজিত মতবিনিময় সভায় তারা এ দাবি জানান।

সভায় বক্তারা বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত ভলান্টিয়ার পিয়ার লিডাররা কিশোর-কিশোরীদের প্রাথমিক পরামর্শ, সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাই নীতিগত অনুমোদন ও পর্যাপ্ত অর্থায়নের মাধ্যমে এই মডেলকে জাতীয় পর্যায়ে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রয়োজন রয়েছে।

সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. সৈয়দ কামরুল ইসলাম। তিনি বলেন, কিশোর-কিশোরীদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভিপিএল মডেল অত্যন্ত কার্যকর।

সিরাক-বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এম সৈকত জানান, সরকার অনুমোদিত প্রশিক্ষণ ম্যানুয়ালের মাধ্যমে প্রশিক্ষিত ভলান্টিয়ার পিয়ার লিডাররা কিশোর-কিশোরীদের প্রয়োজনীয় তথ্য প্রদান ও স্বাস্থ্যসেবায় রেফারেল প্রদান করে থাকেন।

সভায় বক্তারা ভলান্টিয়ার পিয়ার লিডার মডেলকে জাতীয় স্বাস্থ্য-ব্যবস্থায় অন্তর্ভুক্ত করতে একটি সুস্পষ্ট বাস্তবায়ন কাঠামো ও প্রয়োজনীয় আর্থিক পরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা