July 24, 2026, 8:34 pm

চট্টগ্রামে বিদেশী পিস্তল ও গুলি সহ যুবক আটক

চট্টগ্রামে বিদেশী পিস্তল ও গুলি সহ যুবক আটক

চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানা এলাকায় অভিযান চালিয়ে বিদেশী পিস্তল ও গুলিসহ নাদিম নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (২২ জুলাই) বিষয়টি জানান পাঁচলাইশ থানার ওসি জাহিদুল ইসলাম। তিনি জানান, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে পাঁচলাইশ থানা পুলিশের একটি বিশেষ দল স্থানীয় হিলভিউ আবাসিক এলাকার ১০ নম্বর রোডের মুক্তিযোদ্ধা কলোনিতে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে সন্দেহভাজন যুবক নাদিমকে আটক করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন এবং ৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

আটককৃত নাদিমের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে। এলাকা থেকে অপরাধ ও অবৈধ অস্ত্র নির্মূলে পুলিশের এই ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা