August 16, 2026, 7:12 pm

সুনামগঞ্জে পুলিশের অভিযানে ১ কোটি ২ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় শাড়ি ও দুটি নৌকা জব্দ

সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের বালিকান্দি গ্রামের নদীতে অভিযান চালিয়ে ৬১৮ পিস ভারতীয় অবৈধ কাতান শাড়ি, ভারতীয় দুটি লেহেঙ্গা এবং চোরাচালান কাজে ব্যবহৃত দুটি বড় সাইজের বাল্কহেড স্টিলবডি নৌকাসহ ৩ জন চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।

বুধবার গভীর রাতে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ, পিপিএম-এর নেতৃত্বে এসআই রিফাতসহ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সুরমা ইউপির বালিকান্দি গ্রামের নদীতে অভিযান চালিয়ে ভারত থেকে চোরাই পথে আনা এসব অবৈধ পণ্য এবং দুটি নৌকাসহ তিন চোরাকারবারিকে আটক করে। আজ বৃহস্পতিবার ভোরে জব্দকৃত মালামালসহ আটককৃতদের থানায় নিয়ে আসা হয়। জব্দকৃত ভারতীয় অবৈধ ৬১৮ পিস কাতান শাড়ি, ২টি লেহেঙ্গা এবং চোরাচালানে ব্যবহৃত দুটি বড় সাইজের বাল্কহেড স্টিলবডি নৌকাসহ সব মালামাল জব্দ করা হয়। এ ঘটনায় সদর থানার এসআই রিফাত বাদী হয়ে আটককৃত তিনজনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

আটককৃত চোরাকারবারিরা হলেন সুরমা ইউনিয়নের বালিকান্দি গ্রামের মৃত শাহাজ উদ্দিনের ছেলে জাকির হোসেন (৫০), একই গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে আব্দুল মান্নান এবং আব্দুল মান্নানের ছেলে মামুন মিয়া (২৫)।

এ ব্যাপারে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ, পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত মালামাল আদালতে প্রেরণ করা হবে এবং আসামিদের বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হলে বিজ্ঞ বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেছেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা