July 23, 2026, 7:51 pm

পাঁচবিবি থানার ওসি সাজ্জাদকে শুভেচ্ছা জানাল সেনাবাহিনীর সংগঠন বেসওয়া

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
গত ১৯ জুলাই জয়পুরহাটের পাঁচবিবি থানায় নবনিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ শেষে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানায় বাংলাদেশ প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থা (বেসওয়া) উপজেলা কমিটি। গতকাল বুধবার বিকেলে পাঁচবিবি থানায় উপস্থিত হয়ে নবাগত ওসি সাজ্জাদ হোসেন মহোদয়কে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় সংগঠনের পক্ষ থেকে। সততা, নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে উপজেলার মাদক, জুয়া, চুরি, ছিনতাই, বাল্যবিবাহ বন্ধসহ সকল উন্নয়নমূলক কাজে এ সংগঠন আপনার পাশে দাঁড়াবে। এছাড়াও যেকোনো দুর্যোগের মুহূর্তে ও অসহায় মানুষের পাশে আমাদের সংগঠন সহযোগিতা করবে।
এ সময় সংগঠনের সভাপতি সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) মো. সেকেন্দার আলী, সহ-সভাপতি সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) মো. বজলুর রশিদ, সম্পাদক সার্জেন্ট (অব.) মো. মিজানুর রহমান, অর্থ সম্পাদক সার্জেন্ট (অব.) আবু সাঈদ মো. নুরুন্নবী, দপ্তর সম্পাদক কর্পোরাল (অব.) মোহাম্মদ বেলাল উদ্দিন, তথ্য ও প্রচার সম্পাদক কর্পোরাল (অব.) মো. ইয়াসিন আলী, ক্রীড়া ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক কর্পোরাল (অব.) মো. সোলাইমান আলী, পরিকল্পনাবিষয়ক সম্পাদক সার্জেন্ট (অব.) মো. আব্দুর রহমান, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক সার্জেন্ট (অব.) মো. ওসমান গনি, ধর্মবিষয়ক সম্পাদক সার্জেন্ট (অব.) মো. আতোয়ার হোসেনসহ সংগঠনের অন্যান্য সিনিয়র সদস্যগণ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা