July 23, 2026, 9:10 pm

গাজী নজরুলের এমপি পদ বাতিল হবে না, জানালেন ইসি মাছউদ

গাজী নজরুলের এমপি পদ বাতিল হবে না, জানালেন ইসি মাছউদ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী দল থেকে বহিষ্কার করা হয়েছে। তবে এই বহিষ্কারের কারণে তার সংসদ সদস্য পদ বাতিল হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আইন অনুযায়ী, কোনো সংসদ সদস্যকে কেবল তার নিজ দল বহিষ্কার করলেই সরাসরি তার সংসদ সদস্য পদ শূন্য হয় না। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

ইসি মাছউদ আরও বলেন, যদি জাতীয় সংসদের স্পিকার বা সংসদ বিষয়টি নির্বাচন কমিশনের কাছে পাঠান, তাহলে কমিশন উভয় পক্ষের শুনানি গ্রহণ করবে। এরপর সংবিধান ও সংশ্লিষ্ট আইন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।

সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো সংসদ সদস্য স্বেচ্ছায় দলত্যাগ করলে বা নিজ দলের বিপক্ষে ভোট দিলে তার আসন শূন্য হয়। তবে দল থেকে বহিষ্কারের ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে আসন বাতিল হবে—এমন বিধান নেই।

এদিকে, গাজী নজরুল ইসলামের একটি ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়। এর পর জামায়াতে ইসলামী একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা