November 13, 2026, 10:21 pm

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, তেহরানে বিস্ফোরণের ঘটনা

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, তেহরানে বিস্ফোরণের ঘটনা

ইরানে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। রাজধানী তেহরানে বিভিন্ন এলাকায় দফায় দফায় বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হামলার সময় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। একই সময়ে দক্ষিণ ও উত্তর-পশ্চিমাঞ্চলের একাধিক সামরিক স্থাপনাতেও হামলার খবর পাওয়া গেছে।

সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, টানা ১১তম রাতের মতো ইরানে বিমান হামলা সম্পন্ন হয়েছে। তাদের দাবি, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য ইরান যে হুমকি তৈরি করছে, তা দুর্বল করতেই এসব হামলা চালানো হয়েছে।

সেন্টকমের এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বাহিনী ইরানের সামরিক অভিযান পরিচালনা কেন্দ্র, নৌ সক্ষমতা, বিমান রাখার হ্যাঙ্গার, ড্রোন সংরক্ষণাগার এবং সামরিক রসদ অবকাঠামোতে হামলা চালিয়েছে।

তেহরান থেকে আল জাজিরার প্রতিনিধি তৌহিদ আসাদি জানিয়েছেন, রাজধানীর বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়া ইরানের তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, দক্ষিণাঞ্চলের বুশেহর শহরের বিভিন্ন এলাকায় এবং সিরিক শহরের আশপাশেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

ফার্স সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে, খুজেস্তান প্রদেশের বেহবাহান ও ওমিদিয়েহ শহরের কাছাকাছি এলাকায় যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। তাবরিজ শহরের উপকণ্ঠে একটি সামরিক স্থাপনায়ও হামলা চালানো হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা