July 19, 2026, 4:43 am

সিদ্ধিরগঞ্জে ডাকাতি প্রস্তুতি ও পরোয়ানার মামলায় গ্রেফতার ৬

গাজী সোহেল :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ডাকাতি প্রস্তুতি মামলায় ২ জন এবং সিআর ও জিআর ওয়ারেন্টভুক্ত ৪ জনসহ মোট ৬ জনকে গ্রেফতার করেছে। শনিবার (১৮ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি দল এই অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন,সিদ্ধিরগঞ্জের কদমতলী পশ্চিমপাড়ার মোঃ শফিকের ছেলে মোঃ শাওন; গোদনাইল নয়াপাড়ার মোঃ আনোয়ার হোসেনের ছেলে মোঃ রাশেদুল ইসলাম ওরফে রাসেল (৩৪), যিনি বর্তমানে গোদনাইল তাতখানা এলাকায় আমির হোসেন মেংগার বাড়িতে ভাড়া থাকেন; সৈয়দপাড়া শান্তিনগরের মোঃ ইসমাইলের ছেলে রবিউল আউয়াল; আইলপাড়া এল.এন. মিলস এলাকার সোলেমান ও ফরিদা বেগমের ছেলে মোঃ সোহেল মিয়া (৪২); হাজীনগর সিআইখোলার মৃত আঃ করিম ও মাকসুদা বেগমের ছেলে মোঃ ইকবাল হোসেন (৪৫); এবং আটি ওয়াবদা কলোনীর মৃত রমিজ উদ্দিন ও মৃত আম্বিয়া খাতুনের ছেলে মোঃ জয়নাল (৫৫)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের  বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকায় মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা