হাকিকুল ইসলাম খোকন :
রেমিট্যান্স যোদ্ধা সংসদ পরিবারের সাপ্তাহিক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হবে রবিবার,১৯ জুলাই ২০২৬,যুক্তরাজ্য সময় বিকাল ৬টা,বাংলাদেশ সময় রাত ১২টা এবং নিউইয়র্ক সময় অপরাধ ২টায ।“বাংলাদেশের বন্যার স্থায়ী সমাধান” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে ।খবর আইবিএননিউজ ।
বাংলাদেশে প্রতিবছর বন্যা মানুষের জীবন, অর্থনীতি ও অবকাঠামোর ওপর ব্যাপক ক্ষতি ডেকে আনে। সাময়িক ত্রাণ ও সহায়তা গুরুত্বপূর্ণ হলেও, দীর্ঘমেয়াদি ও কার্যকর সমাধান ছাড়া এই দুর্ভোগ থেকে মুক্তি সম্ভব নয়। এই বাস্তবতা বিবেচনায় বাংলাদেশের বন্যা সমস্যার স্থায়ী সমাধান নিয়ে একটি গুরুত্বপূর্ণ সাপ্তাহিক ভার্চুয়াল সভার আয়োজন করা হয়েছে। রেমিট্যান্স যোদ্ধা সংসদ পক্ষ থেকে।
সংগঠনের আহ্বায়ক ও দার্শনিক দেশবন্ধু অ্যাডভোকেট এএনএম. ঈসা বলেন, “আমরা এমনিতেই মধ্যপ্রাচ্যে মিসকিন এবং ইউরোপা আমেরিকায় ‘তৃতীয় বিশ্ব’ নামে পরিচিত, প্রতিবছর বন্যা দেখা দিলেই দেশের জন্য সাহায্যের আহ্বান জানাতে হয়। এতে বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের অনেক সময় বিব্রতকর ও লজ্জাজনক পরিস্থিতির মুখোমুখি হতে হয়। অথচ কিছু অসাধু ব্যক্তি হাজার হাজার কোটি টাকা পাচার করবে, আর দেশের মানুষ দুর্ভোগে পড়ে থাকবে, এটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
উপরোক্ত বক্তব্যের আলোকে বন্যা প্রতিরোধ, নদী ব্যবস্থাপনা, দুর্নীতি প্রতিরোধ, টেকসই অবকাঠামো উন্নয়ন এবং জাতীয় পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করার লক্ষ্যে এই ভার্চুয়াল সভার আয়োজন করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন সাবেক জাতীয় সংসদ সদস্য মেজর (অবঃ)আখতারুজ্জামান রজ্ঞন ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন কর্নেল ফেরদৌস আজিজ ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন মেজর (অবঃ) ইমরান মিয়া ।
সভাপতিত্ব করবেন সংগঠনের আহ্বায়ক দার্শনিক দেশবন্ধু অ্যাডভোকেট এএনএম. ঈসা এবং পরিচালনা করিবেন সংগঠনের সদস্য সচিব এমএ রউফ ।
দেশের স্বার্থে, বন্যার দীর্ঘমেয়াদি সমাধান এবং জাতীয় উন্নয়ন বিষয়ে আগ্রহী প্রবাসী ও দেশবাসীসহ সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে ভার্চুয়াল সভায় উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে আহ্বান জানানো হচ্ছে।