July 14, 2026, 6:11 pm

পাঁচবিবিতে পানিবন্দি পরিবারকে খাদ্য সহায়তা দিলেন মেয়র প্রার্থী ডালিম

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

গত কয়েক দিনের টানা বৃষ্টিতে জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভায় ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পানিবন্দি হয়ে পরে অনেক পরিবার। মঙ্গলবার বিকেলে পৌরসভার ৭’নম্বর ওয়ার্ডের গোপালপুর আদিবাসী পাড়ায় পানিবন্দি পরিবারকে সহায়তা করতে ছুটে যান উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি ও আগামীতে পৌরসভার মেয়র পদপ্রার্থী মানবিক জননেতা আলহাজ্ব মোঃ সাইফুল ইসলাম ডালিম। এসময় তিনি পানিবন্দি পরিবারের সাথে কথা বলেন এবং আগামীতে এসব সমস্যার সমাধান করে দিবেন বলে তাদের আশ্বস্ত করেন। পানিবন্দি প্রতিটি বাড়িতে গিয়ে তাদের খোঁজখবর নেন এবং সহায়তা প্রদান করেন মানবিক এ নেতা। তিনি নিজস্ব অর্থায়নে অসহায় পরিবারের মাঝে চাল, ডাল ও আলুসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রদান করেন। পরিবারগুলোর দূর সময়ে এসব খাদ্যসামগ্রী পেয়ে খুশি ও আনন্দিত।

এসময় উপস্থিত সকলের পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম পিন্টু, স্থানীয় ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ফিরোজ হোসেন প্রধান, জেলা যুবদল নেতা মোঃ গোলাম রব্বানী মাষ্টার, আনিছুর রহমান আনিছ মোঃ নয়ন প্রধান, রাজীব ফয়সাল, পৌর ছাত্রদলের আহবায়ক রাব্বিউল ইসলাম রকি, পৌর ছাত্রদল নেতা রাকিবুল হাসান ও মহিপুর কলেজ ছাত্রদলের সম্পাদক মোঃ সাকিব হাসান সহ অনেকেই।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা