July 14, 2026, 12:27 am

রূপগঞ্জ উপজেলা পরিষদের ২০ কোটি টাকার বাজেট ঘোষণা,উদ্বৃত ৩কোটি টাকা

মোঃ আবু কাওছার মিঠু-রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের ২০ কোটি ৬৬ লাখ ১২ হাজার টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

এতে আয় ধরা হয়েছে ২৪ কোটি ৩৩ লাখ ৯৬ হাজার ৮৪৫ টাকা। উদ্বৃত ৩কোটি ৬৭লাখ ৮৪হাজার ৮৪৫ টাকা।
সোমবার (১৩ জুলাই) সোমবার দুপুরে রূপগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এ বাজেট ঘোষণা করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফরিদ আল সোহান, রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ মারজানুর রহমান, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এইচ এম সালাউদ্দিন, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির মিয়া প্রমুখ।

উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ব্যবস্থা, নারী ও শিশু কল্যাণ এবং সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দের ওপর গুরুত্বারোপ করা হয়।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা