January 16, 2026, 5:56 am

বেনাপোলে কঠোর লকডাউন বাস্তবায়নের পথে প্রশাসন

মো. মুক্তার হোসেন,বেনাপোল প্রতিনিধি: করোনা পরিস্থিতির পরিবর্তন না হওয়ায় জেলা করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত মোতাবেক বেনাপোলে আরো এক সপ্তাহ লকডাউন বাড়িয়ে আগামী ২৯ জুন পর্যন্ত করা হয়েছে।

বুধবার (২৩ জুন) বেনাপোলের বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে বাঁশ দিয়ে লকডাউন ব্যানার ঝুঁলিয়ে রাখা হয়। অন্য কোন গ্রাম জেলা/উপজেলার মানুষ বেনাপোলে আসতে না পারে সেজন্য রাস্তায় কঠোর অবস্থানে দায়িত্ব পালন করছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। সকাল থেকেই বন্ধ রয়েছে আন্তঃজেলা বাস ট্রেন, সকল প্রকার গণপরিবহন, সিএনজি, ইজিবাইক,ভ্যান, মোটরসাইকেল, থ্রি হুইলার চলাচল। ওষুধের দোকান, আইন-শৃঙ্খলা বাহিনী ও তাদের বহনকারী যানবাহন, সংবাদকর্মিদের গাড়ি লকডাউনের আওতামুক্ত রয়েছে। জরুরী প্রয়োজন ছাড়া বেনাপোল শহরে কাউকে ঢুকতে অথবা বের হতে দিচ্ছে না প্রশাসন।

বেনাপোল পোর্ট থানার ওসি অপারেশন আজিজুল হক বলেন, বেনাপোলে করোনা সংক্রমন দিনদিন বৃদ্ধি পাওয়াতে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে জেলা প্রশাসন। লডকাউন বাস্তবায়ন উপলক্ষে আমরা জনগনকে সচেতন করছি। শহরের বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশ টহল এবং অবস্থান করছেন। অযথা ঘরের বাইরে কেউ বের হতে না পারে সেজন্য আমরা কাজ করছি।

এই বিভাগের আরও খবর


ধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক সন্ধ্যায়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

নির্বাচনে কোনো ব্যত্যয় ঘটলে দেশের সার্বভৌমত্ব বিঘ্নিত হবে : দুদু

ফেসবুকে আমরা