April 19, 2026, 6:40 pm

সিদ্ধিরগঞ্জ সংঘবদ্ধ ৩ চোর গ্রেফতার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ঃর‌্যাব-১১, আদমজীনগর সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড এলাকায় সংঘবদ্ধ চোরাই চক্রের ০৩ সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়।গতকাল ১৪ ই জুন রাত ১০ টার সময় অভিযানে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হল মোঃ ইমরান ইসলাম (২১), মোঃ শাকিল হাসন (২২) ও মোঃ অমিত হাসান (১৮)। উক্ত অভিযান বিভিন মডলের ০৩টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড এলাকায় একটি সংঘবদ্ধ চােরাই চক্রের কয়কজন সক্রিয় সদস্য বেশ কিছুদিন যাবৎ বিভিন্ন গণপরিবহন চলাচলরত সাধারণ যাত্রীদর নিকট হতে অভিনব কৌশল মোবাইল, নগদ টাকাসহ বিভিন গুরত্বপূর্ণ জিনিসপত্র চুরি করে আসছে। বিভিন্ন এলাকা হতে আগত গণপরিবহন চিটাগাং রাড এলাকায় যাত্রী উাঠানামার জন্য দাঁড়ালে এই চোরাই চক্রর সদস্যরা কৌশলে থামানো গাড়ীর আশপাশে অবস্থান করতে থাকে। এই চোরাই চক্রর সদস্যরা বাসের জানালার পাশে বসে মোবাইল কথা বলা যাত্রীদের টার্গট করে থাকে। মোবাইল ফোন কথা বলতে থাকা যাত্রী কিছু বুঝে উঠার আগ ওৎপাত থাকা চোরাই চক্রের সদস্যরা এক ঝটকায় মোবাইল চুরি কর নিয়ে চোখের পলক দৌড় পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদ স্বীকার করে, তারা সংঘবদ্ধ চোরাই চক্রের সক্রিয় সদস্য। পরষ্পর যোগসাজশ দীর্ঘদিন যাবৎ চিটাগাং রোড এলাকায় তারা অভিনব কৌশল গণপরিবহন চলাচলরত সাধারণ যাত্রীদের নিকট হতে মোবাইল, নগদ টাকা ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র চুরি করে আসছে। এই ধরনের সংঘবদ্ধ চোরাই চক্রের
বিরুদ্ধে র‌্যাবর অভিযান অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এই বিভাগের আরও খবর


অ্যামোনিয়া সংকটের কারণে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) সারকারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারখানার অ্যামোনিয়া মজুদ শেষ হয়ে গেলে কর্তৃপক্ষ সার উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়। ডিএপিএফসিএল সূত্রে জানা গেছে, গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)-তে ইউরিয়া সার ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। অথচ ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) প্রতিষ্ঠার পর থেকেই এই দুই কারখানা থেকে অ্যামোনিয়া সংগ্রহ করে সার উৎপাদন চালিয়ে আসছিল। ফলে সিইউএফএল ও কাফকো বন্ধ হয়ে যাওয়ায় ডিএপিএফসিএলে অ্যামোনিয়া সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। এ অবস্থায় মজুদ অ্যামোনিয়া ব্যবহার করে কিছুদিন উৎপাদন অব্যাহত রাখা হলেও শেষ পর্যন্ত শনিবার সন্ধ্যায় তা ফুরিয়ে যায় এবং উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়। দেশের কৃষি খাতে সুষম সার ব্যবহারের নিশ্চয়তা এবং নাইট্রোজেন ও ফসফরাসসমৃদ্ধ যৌগিক সারের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিসিআইসি নিয়ন্ত্রিত এই কারখানাটি প্রতিষ্ঠিত হয়। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় স্থাপিত কারখানাটিতে দৈনিক ৮০০ মেট্রিক টন উৎপাদনক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট (ডিএপি-১ ও ডিএপি-২) রয়েছে। ২০০৬ সাল থেকে কারখানাটি বাণিজ্যিক উৎপাদনে রয়েছে। ডিএপিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক জানান, গত ৪ মার্চ থেকে অ্যামোনিয়া সরবরাহ বন্ধ রয়েছে। মজুদ দিয়ে উৎপাদন চালানো হলেও এখন তা শেষ হয়ে গেছে। অ্যামোনিয়া সরবরাহ পুনরায় চালু না হওয়া পর্যন্ত কারখানার উৎপাদন বন্ধ থাকবে।

ফেসবুকে আমরা