January 15, 2026, 9:38 pm

রংপুর বিভাগীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন গাইবান্ধা জেলা প্রশাসক

শেখ মামুন হাসান গাইবান্ধা জেলা প্রতিনিধি :গাইবান্ধা জেলা প্রশাসক আবদুল মতিনকে রংপুর বিভাগীয় শুদ্ধাচার পুরস্কারে ভূষিত করা হয়েছে।

রবিবার (১৩ জুন) রংপুর বিভাগের সম্মানিত বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভূঞা কর্তৃক স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই স্বীকৃতি প্রদান করা হয়।

গাইবান্ধা জেলা প্রশাসক হিসেবে আবদুল মতিন জেলায় যোগদান করার পর থেকে বিভিন্ন পদে নিয়োগের ক্ষেত্রে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করেছেন। রাজস্ব প্রশাসন তথা ভূমি ব্যবস্থাপনায় জনগণের দুর্ভোগ নিরসনে কর্মকর্তা কর্মচারীদের বদলী ও পদায়নে শতভাগ শুদ্ধতা নিশ্চিত করেছেন।

বিভিন্ন দপ্তরের সাথে সমন্বয়ের মাধ্যমে সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডে গতিশীলতা আনায়ন, সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রেখেছেন। জেলা প্রশাসনের সকল কর্মকাণ্ড আইন ও বিধি অনুসারে সম্পাদনের পাশাপাশি এ অঞ্চলের গণমানুষের উন্নয়নে সমস্যা চিহ্নিতকরণের মাধ্যমে আশু সমাধানের ব্যবস্থা গ্রহণ করেন। দুর্যোগ কবলিত এ জেলার প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি এলাকায় নিয়মিত পরিদর্শন, নিয়মিত গণশুনানী করা, করোনাকালীন অসহায় হয়ে পড়া বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে সুষমভাবে নগদ অর্থ সহায়তা ও খাদ্য সহায়তা নিশ্চিত করেন। জেলা প্রশাসক হিসেবে মানুষের দোড়গোঁড়ায় সেবা পৌঁছে দেওয়ার জন্য নানামুখী উদ্যোগ গ্রহণ করেন তিনি।

জেলার অফিসার্স ক্লাব, সার্কিট হাউজ, সরকারি বিভিন্ন দপ্তর, বিভিন্ন প্রতিষ্ঠান, বিয়াম স্কুলসহ অসংখ্য প্রতিষ্ঠানের অবাকাঠামোগত উন্নয়নে সর্বোচ্চ ভূমিকা রেখেছেন।

সর্বোপরি, জনসেবায় প্রশাসন এই প্রতিপাদ্যকে শতভাগ বাস্তবায়নের জন্য সর্বোচ্চ ভূমিকা রেখেছেন। কর্মজীবনে শুদ্ধতা নিশ্চিতকরণের মাধ্যমে প্রাপ্ত এ পুরস্কার গাইবান্ধার জন্য অত্যন্ত গর্বের।

এই বিভাগের আরও খবর


ধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক সন্ধ্যায়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

নির্বাচনে কোনো ব্যত্যয় ঘটলে দেশের সার্বভৌমত্ব বিঘ্নিত হবে : দুদু

ফেসবুকে আমরা