July 11, 2026, 6:05 pm

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানে সবার অংশগ্রহণের আহ্বান প্রতিমন্ত্রী হাবিবের

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানে সবার অংশগ্রহণের আহ্বান প্রতিমন্ত্রী হাবিবের

ডেঙ্গু প্রতিরোধে সবাইকে একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব (এমপি)। তিনি বলেন, পরিবেশগত স্বাস্থ্য সুরক্ষার জন্য পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করা জরুরি।

শনিবার (১১ জুলাই) সকাল ১০টায় ঢাকার খিলগাঁও দক্ষিণ গোড়ানের ভূঁইয়া ঝিল খেলার মাঠে ‘ডেঙ্গু প্রতিরোধ অভিযান-২০২৬’ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে ৩০ দিনব্যাপী কর্মসূচির সূচনা উপলক্ষে একটি জনসচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়।

প্রতিমন্ত্রী বলেন, মাদকাসক্তি ও চাঁদাবাজি দমনে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং দেশের উন্নয়নে প্রতিটি নাগরিকের সমান অধিকার ও দায়িত্ব পালন করতে হবে। তিনি সামাজিক কল্যাণমূলক কর্মসূচির প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী শফিউল আলম লস্কর রাসেল জানান, ৩০ দিনব্যাপী কর্মসূচির আওতায় পরিচ্ছন্নতা অভিযান, মশক নিধনের ওষুধ স্প্রে, সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং বাড়ি বাড়ি গিয়ে নাগরিকদের উদ্বুদ্ধ করা হবে।

প্রতিমন্ত্রীর উপস্থিতিতে একটি র‌্যালি খিলগাঁও, দক্ষিণ গোড়ান ও আশপাশের এলাকায় অনুষ্ঠিত হয়। স্থানীয় নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকেরা জনসাধারণের মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সংবলিত লিফলেট বিতরণ করেন।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (অঞ্চল-০২) ২ নম্বর ওয়ার্ডের মশক নিয়ন্ত্রণ পরিদর্শক সাইফ রহমান জানান, আজ ১৮ জন কর্মী লার্ভা নিধন ও এডাল্ট মশা নিধন কার্যক্রমে অংশগ্রহণ করেছেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা