August 18, 2026, 1:04 am

গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার, রাতেই দাফন

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চঁওড়াটাড়ি গ্রামে,মো: শামিম (২৬) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ জুলাই) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। নিহত শামিম ওই গ্রামের স্বপন মিয়ার ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, প্রায় ২০ দিন আগে চাকরির সন্ধানে ঢাকায় গিয়েছিলেন শামিম। শনিবার সকালে তিনি বাড়িতে ফিরে আসেন। সন্ধ্যার দিকে তাঁর বড় ভাই মো. শাহীন দুর্গাপুর বাজারে অবস্থানকালে একটি ফোনকলের মাধ্যমে জানতে পারেন, শামিম বাড়ির আঙিনায় একটি আমগাছের ডালে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছেন।
খবর পেয়ে দ্রুত বাড়িতে এসে মো. শাহীন গাছে উঠে ভাইকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। শরীরে স্পর্শ করে তিনি বুঝতে পারেন, শামিমের মৃত্যু হয়েছে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় বিষয়টি পুলিশকে জানানো হয়।
সংবাদ পেয়ে আদিতমারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং স্থানীয়দের অনুরোধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
শনিবার রাতেই জানাজার নামাজ শেষে স্থানীয় কবরস্থানে শামিমের দাফন সম্পন্ন করা হয়।
আদিতমারী থানার পুলিশ জানায়, এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা