July 1, 2026, 9:58 am

ট্রাম্পের ক্রিপ্টো ব্যবসা থেকে আয় ১০০ কোটি ডলারের বেশি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছর ক্রিপ্টোকারেন্সি ব্যবসা থেকে ১০০ কোটি (১ বিলিয়ন) ডলারের বেশি আয় করেছেন। এই তথ্য মঙ্গলবার (৩০ জুন) প্রকাশিত তার আর্থিক সম্পদ ও আয়ের ঘোষণাপত্রে উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের নৈতিকতা বিষয়ক সরকারি দপ্তর ৯২৭ পৃষ্ঠার এই নথি প্রকাশ করেছে।

ঘোষণাপত্র অনুযায়ী, ট্রাম্পের নতুন ‘$TRUMP’ মিম কয়েনের মাধ্যমে ৬৩ কোটি ৫০ লাখ ডলার আয় হয়েছে। এই কয়েন সাধারণত স্মারক বা ডিজিটাল সম্পদ হিসেবে পরিচিত। চালুর পর একদিনের মধ্যে এর মূল্য ৭৪ দশমিক ২৪ ডলারে পৌঁছালেও বর্তমানে এটি ১ দশমিক ৬৭ ডলারে রয়েছে। এছাড়া, ট্রাম্পের সমর্থিত ক্রিপ্টো প্রতিষ্ঠান ‘ওয়ার্ল্ড লিবার্টি ফিন্যান্সিয়াল’-এর মাধ্যমে ৫০ কোটি ডলারের বেশি আয় হয়েছে।

‘ওয়ার্ল্ড লিবার্টি ফিন্যান্সিয়াল’ ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির অন্যতম পণ্য ‘USD1’ নামে একটি স্টেবলকয়েন, যা ১ মার্কিন ডলারের সঙ্গে স্থির রাখা হয়। ট্রাম্পের ক্রিপ্টো ব্যবসা তার রিয়েল এস্টেট ব্যবসার আয়কেও ছাড়িয়ে গেছে, যেখানে তিনি মার-এ-লাগো ক্লাব থেকে ৭ কোটি ৭০ লাখ ডলার এবং ডোরাল গলফ ক্লাব থেকে ১২ কোটি ২০ লাখ ডলার আয় করেছেন।

হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি বলেন, ট্রাম্পের কর্মকাণ্ডে কোনো স্বার্থের সংঘাত নেই। তিনি দাবি করেন, ট্রাম্প সবসময় যুক্তরাষ্ট্রের জনগণের স্বার্থে কাজ করেছেন। ট্রাম্পের বই থেকেও উল্লেখযোগ্য রয়্যালটি এসেছে, যার মধ্যে ‘সেইভ আমেরিকা’ বই থেকে ১৯ লাখ ডলার আয় হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা