এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ:
২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, বাংলা নববর্ষ ১৪৩৩ এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা সরকারি গণগ্রন্থাগার, নারায়ণগঞ্জ আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
রবিবার (১৪ জুন, ২০২৬) বেলা ১১টায় জেলা সরকারি গণগ্রন্থাগার অডিটরিয়ামে এ বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রচনা, চিত্রাংকন, কুইজ, বইপাঠ ও আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী ও প্রতিযোগীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও বাঙালি সংস্কৃতির চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের প্রতিযোগিতার আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বইপাঠ ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে তরুণদের মনশীল ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করা সম্ভব।
জেলা সরকারি গণগ্রন্থাগারের কর্মকর্তা এস এম জহিরুল ইসলাম বলেন , দিবসগুলোর তাৎপর্য তুলে ধরতে শিশু-কিশোর ও তরুণদের অংশগ্রহণে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিজয়ীরা তাদের মেধা ও সৃজনশীলতার মাধ্যমে ভাষা ও মুক্তিযুদ্ধের চেতনাকে সমৃদ্ধ করেছে।
অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষক, সুধীজন ও প্রতিযোগীরা উপস্থিত ছিলেন।