May 20, 2026, 11:22 pm

বকশীগঞ্জে ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদকসহ তিন নেতা আটক

মোহাম্মদ আসাদ-স্টাফ রিপোর্টার।

 

জামালপুরের বকশীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩০ পিস ইয়াবাসহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদকসহ তিন নেতাকে আটক করেছে বকশীগঞ্জ থানা পুলিশ।

বুধবার (২০ মে) দুপুরে ধানুয়া কামালপুর ইউনিয়নের কামালপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন,ধানুয়া কামালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাসুম মিয়া (পিতা: খুকা মিয়া, গ্রাম: মাঝগেদরা), ৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নুর আলম (পিতা: বাবুল, গ্রাম: কামালপুর) এবং সাংগঠনিক সম্পাদক তারজিদ (পিতা: সরুয়ার, গ্রাম: কামালপুর)।

পুলিশ সূত্র জানায়, বকশীগঞ্জ থানার এসআই রাসেল আহমেদের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা