April 27, 2026, 10:11 am

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের আয়োজনে গাইবান্ধায় আলোচনা সভা

গাইবান্ধা প্রতিনিধি :

গাইবান্ধা জেলায় বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের বিক্রয় প্রতিনিধিদের সাথে কেন্দ্রীয় কমিটির মিলনমেলা, আলোচনা সভা ও কমিটি গঠন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

২৫ এপ্রিল (শনিবার) বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট গাইবান্ধা জেলা শাখার আয়োজনে গোবিন্দগঞ্জ ক্রিস্টাল কমিউনিটি সেন্টারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট রংপুর বিভাগের সমন্বয়ক মনিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সদস্য ও কেন্দ্রীয় সভাপতি মাইন উদ্দিন প্রধান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুহুল আমিন, সমন্বয়ক, রংপুর বিভাগ, বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট; এজাজ আহমেদ (টুটুল), আহ্বায়ক, বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট, রংপুর জেলা শাখা; রাকিব হাসান (রাজন), আহ্বায়ক, রংপুর মহানগর শাখা, বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট; মোকতাদুল ইসলাম, সদস্য সচিব, বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট, রংপুর জেলা শাখা; এবং রাফিকুল ইসলাম (রাকিব), সদস্য সচিব, রংপুর মহানগর শাখা, বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট।

এছাড়া গাইবান্ধা জেলার বিভিন্ন উপজেলার বিক্রয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাইবান্ধা জেলার বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের সমন্বয়ক মহাব্বত সরকার।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা