April 24, 2026, 1:04 pm

পাঁচবিবিতে মামলায় ফাঁসানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন ‎

জয়পুরহাটের পাঁচবিবির ধরঞ্জী ইউনিয়নের বাগুয়ানে শাখা যমুনা নদীর মাটি কাটাকে কেন্দ্র করে মারপিট মামলায় ফাঁসিয়ে দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী নিরাপরাদ আসামি মোঃ সালেকিন ইসলাম। তিনি উপজেলার ছিটমানিক গ্রামের মোঃ জায়েদ আলীর ছেলে। সঠিক তথ্য প্রকাশের আশায় সালেকিন বড়মানিক এলাকায় সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এসময় লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২ এপ্রিল বাগুয়ানের মারামারি ঘটনায় দৈবকনন্দনপুর গ্রামের লাদেন হোসেন আমাকে ১ নং আসামী করে থানায় মামলার (মামলা নং ১৫/৯৭) দায়ের করেন। যা মিথ্যা ও প্রতিহিংসামূলক মুলক।

তিনি আরো বলেন, ঘটনার দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন, সাবেক ইউপি সদস্য রাহিদ হোসেন, সার্ভেয়ার আনোয়ার ও হারুনুর রশিদ লিটন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে জমি সংক্রান্ত সালিশী বৈঠকে পশ্চিম কৃষ্ণপুর গ্রাম পুলিশ রুহুল আমিনের বাড়িতে চলে। আমি সারাদিন ওই সালিশে তাদের সাথে অবস্থান করি। সালিশী বৈঠকে আপোষ মিমাংসার কাগজে আমার স্বাক্ষর থাকা সত্ত্বেও তারা আমার বিরুদ্ধে মামলা করে। আমি এই মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ ব্যাপারে আয়মারসুলপুর ইউপি সদস্য জাকির হোসেন ও গ্রাম পুলিশ রুহুল একই মন্তব্য করেন, ছালেকিন ওইদিন জমি জমার সালিশী বৈঠকে সারাদিন আমাদের সঙ্গেই ছিল।

মামলার বাদী লাদেন হোসেন বলেন, ঘটনার দিন সালেকিন সহ তার লোকজন উপস্থিত ছিল।

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা