April 22, 2026, 11:27 am

আমতলীতে ঝুঁকিপূর্ণ সেতু পার হয়ে জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে যাচ্ছে শিক্ষার্থীরা

বরগুনার আমতলী সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নীলগঞ্জ এলাকায় একটি ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছেন শতাধিক মানুষ, যার মধ্যে অধিকাংশই শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, এই সেতুটি দিয়ে প্রতিদিন প্রায় শতাধিক ছাত্র-ছাত্রীসহ সাধারণ মানুষ চলাচল করে। এলাকাটিতে আমতলীর ছোট নীলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি মাধ্যমিক বিদ্যালয়, একটি কওমি মাদ্রাসা এবং উত্তর টিয়াখালী দাখিল মাদ্রাসাসহ মোট চারটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানে পড়াশোনা করতে গিয়ে কোমলমতি শিক্ষার্থীদের বাধ্য হয়ে এই ঝুঁকিপূর্ণ সেতুটি পার হতে হচ্ছে।

অভিভাবকরা জানান, প্রতিদিন তাদের সন্তানদের এই ভাঙাচোরা ও নড়বড়ে সেতু পার হয়ে স্কুলে যেতে হয়, যা নিয়ে তারা চরম উদ্বেগে রয়েছেন। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা করছেন তারা।

এলাকাবাসীর দাবি, দ্রুত সময়ের মধ্যে সেতুটি সংস্কার বা নতুন করে নির্মাণ করা না হলে যেকোনো সময় প্রাণহানির মতো দুর্ঘটনা ঘটতে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

আমতলী (বরগুনা) প্রতিনিধি

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা