April 19, 2026, 5:04 pm

পাইকগাছায় ভুমিহীন পরিবার কে মাটি কর্তন, করে উচ্ছেদের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: পাইকগাছায় ভূমি দশ্যূরা এক ভুমিহীন পরিবার কে উচ্ছেদের জন্য বাড়ি ঘর ভাংচুর লুটপাট মাটি কর্তন ও গাছ পালা কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে জানা যায়, উপজেলার হরিঢালী ইউনিয়নের পাররামনাথপুর মৌজায় রামনাথপুর গ্ৰামের তপন বিশ্বাস ১ একর জমি খাস বন্দোবস্ত পায় । তার বন্দোবস্ত কেস নং ১৮১/১৩ (জেলা) ও ১৫১/১৩ ( উপজেলা) দলিল নং ২৩৩৪/১৩ মৌজা- পাররামনাথপুর, খতিয়ান-১ দাগ নং-২৩০,২২৪ । উক্ত জমি বন্দোবস্ত পাওয়ার পর থেকে আধা পাকা ঘর নির্মাণ করে তপন পরিবার নিয়ে বসবাস করে আসছে । উক্ত জায়গায় নজর পড়ে পার্শ্ববর্তী দরগামহল গ্ৰামের খন্দকার আছাদুজ্জামানের পুত্র কামরুল ইসলাম ও সোহাগের । তারা ভূমিহীন তপনের বন্দোবস্ত কৃত জমি জবরদখল করার ষড়যন্ত্র করতে থাকলে তপন নিরুপায় হয়ে পাইকগাছা থানায় জিডি করে। যার নং -৯৭৫ তারিখ-১৮/৪/২১ । এ জিডি হওয়ার পর জানতে পেরে ক্ষিপ্ত হয়ে ২/৫/২১ তারিখ থেকে বহু লোক জন নিয়ে তপন বিশ্বাসের পরিবার জিম্মি করে বসত ঘর,গোয়াল ঘর, বাথরুম, গাছপালা কর্তন, পুকুরের মাছ লুট ও মাটি কেটে দখল নেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তপন বিশ্বাস ৪ দিন বাড়িতে অবরুদ্ধ । তাকে ও পরিবারের সদস্যদের বের হতে পারছে না। বৃহস্পতিবার এ খবর জানার পর এ প্রতিনিধি ঘটনা স্থলে গেলে তারা পালিয়ে যায় । তপন বিশ্বাস,তার স্ত্রী চপলা, স্থানীয় জুয়েল গাজী সহ অনেকে জানিয়েছেন কামরুল ইসলাম একাধিক মামলার আসামি তাদের হুমকিতে জিম্মি হয়ে পড়ি । তাদের ভয় আমরা মুখ খুলতে সাহস পাইনা। আপনাদের দেখে সাহস ভেঙ্গেছে। তারা আরো বলেন লক্ষাধিক টাকার মাছ সহ মালামাল লুট ও দেড় লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করেছে । তারা প্রসাশনের হস্তক্ষেপ কামনা করেন।

এই বিভাগের আরও খবর


অ্যামোনিয়া সংকটের কারণে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) সারকারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারখানার অ্যামোনিয়া মজুদ শেষ হয়ে গেলে কর্তৃপক্ষ সার উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়। ডিএপিএফসিএল সূত্রে জানা গেছে, গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)-তে ইউরিয়া সার ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। অথচ ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) প্রতিষ্ঠার পর থেকেই এই দুই কারখানা থেকে অ্যামোনিয়া সংগ্রহ করে সার উৎপাদন চালিয়ে আসছিল। ফলে সিইউএফএল ও কাফকো বন্ধ হয়ে যাওয়ায় ডিএপিএফসিএলে অ্যামোনিয়া সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। এ অবস্থায় মজুদ অ্যামোনিয়া ব্যবহার করে কিছুদিন উৎপাদন অব্যাহত রাখা হলেও শেষ পর্যন্ত শনিবার সন্ধ্যায় তা ফুরিয়ে যায় এবং উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়। দেশের কৃষি খাতে সুষম সার ব্যবহারের নিশ্চয়তা এবং নাইট্রোজেন ও ফসফরাসসমৃদ্ধ যৌগিক সারের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিসিআইসি নিয়ন্ত্রিত এই কারখানাটি প্রতিষ্ঠিত হয়। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় স্থাপিত কারখানাটিতে দৈনিক ৮০০ মেট্রিক টন উৎপাদনক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট (ডিএপি-১ ও ডিএপি-২) রয়েছে। ২০০৬ সাল থেকে কারখানাটি বাণিজ্যিক উৎপাদনে রয়েছে। ডিএপিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক জানান, গত ৪ মার্চ থেকে অ্যামোনিয়া সরবরাহ বন্ধ রয়েছে। মজুদ দিয়ে উৎপাদন চালানো হলেও এখন তা শেষ হয়ে গেছে। অ্যামোনিয়া সরবরাহ পুনরায় চালু না হওয়া পর্যন্ত কারখানার উৎপাদন বন্ধ থাকবে।

ফেসবুকে আমরা