February 18, 2026, 11:59 am

গণভোট নিয়ে ধর্মীয় নেতাদের সাথে সংলাপ করেছে নারায়ণগঞ্জ সুজন

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ধর্মীয় নেতাদের সাথে সংলাপ করেছে সুজন-সুশাসনের জন্য নাগরিক নারায়ণগঞ্জ জেলা কমিটি।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জ জেলা ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সুজন নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি ধীমান সাহা জুয়েলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলার উপ-পরিচালক মোঃ ইয়াছিন আরাফাত।

সুজন বন্ধু জেলা সমন্বয়কারী সানজিদা পারভীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুজন-সুশাসনের জন্য নাগরিক নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারন সম্পাদক মোঃ আশরাফুল হক আশুসহ বিভিন্ন মসজিদের ইমাম, খতিব ও অন্যান্য ধর্মীয় নেতৃবৃন্দ।

ভিডিও কলে যুক্ত থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ঐকমত্য কমিশনের অন্যতম সদস্য ও নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার। বক্তারা গনভোট নিয়ে তাদের মতামত দেওয়ার পাশাপাশি তাদের নিজ নিজ জায়গা থেকে গনভোটের গুরুত্ব তুলে ধরে অন্যান্যদের বুঝাবেন বলে অভিব্যক্তি প্রকাশ করেন।

উল্লেখ্য ৩ ও ৫ ফেব্রুয়ারি সারা বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে এ ধরণের কার্যক্রম পরিচালনা করবে সুজন-সুশাসনের জন্য নাগরিক।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা