February 18, 2026, 12:33 pm

লালমনিরহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার, নারীসহ আটক ২

মো:মাজেদুল ইসলাম (মামুন)লালমনিরহাট জেলা প্রতিনিধি :

লালমনিরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক নারী ও এক পুরুষকে আটক করা হয়েছে।

ঘটনা সুত্রে জানাজায়,
(০২ ফেব্রুয়ারি ২০২৬ইং তারিখ বিকেল আনুমানিক ৩টা ৪৫ মিনিটে) লালমনিরহাট সদর থানাধীন “তিস্তা রেলওয়ে স্টেশন” এর (০২) দুই নং প্লাটফর্মের স্টেশন মাস্টারের কক্ষের সামনে দ্বাড়ানো অবস্থায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, লালমনিরহাট জেলা কার্যালয়ের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে ঘটনাস্থল থেকে (০১)মোঃ শফিকুল ইসলাম (৪০)পিতা:মোঃ আবু বক্কর,গ্রাম:- শিংঝার মধ্যপাড়া,০৬নং ওয়ার্ড,জয়মনির হাট ও (০২) মোছা: সাহেদা বেগম (শিনু) (৩৮) স্বামী :মোঃ শাহ আলম, পিতা :মৃত্য:আব্দুস সামাদ, ০৯ নং ওয়ার্ড,জয়মনিরহাট,
উভয়ের থানা: ভুরুঙ্গামারী জেলা: কুড়িগ্রাম। কে আটক করা হয়,পরে তাদের হেফাজতে থাকা ব্যাগ ও মালামাল তল্লাশি করে মোট ৩০ (ত্রিশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃত উভয়ই স্বীকার করেন , উদ্ধারকৃত গাঁজা তারা অবৈধভাবে বিক্রয়ের উদ্দেশ্যে বহন ও সংরক্ষণ করছিল।

অভিযানে উপস্থিত সাক্ষীদের সামনে গাঁজা জব্দ করা হয় এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

ঘটনার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় লালমনিরহাট সদর
রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, জেলায় মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে এবং মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা