February 15, 2026, 1:23 am

মায়ের আঁচল’ সাহিত্য সামাজিক মৈত্রী পরিষদের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :লুকিয়ে থাকা আলোর সন্ধানে দুরন্ত অভিযানে এগিয়ে চলা”—এই স্লোগানকে সামনে রেখে ‘মায়ের আঁচল’ সাহিত্য সামাজিক মৈত্রী পরিষদ (মাআসাপ) বাংলাদেশ-এর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ৩০ জানুয়ারি সন্ধ্যায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘আন্তর্জাতিক সাহিত্য সংস্কৃতি উৎসব ও নজরুল স্মৃতি সম্মাননা স্মারক ২০২৬’ প্রদান করা হয়।

সংগঠনটির প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি হারুন অর রশিদ সাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউছুফ খান টিপু। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি, লেখক ও সাংবাদিক মাহমুদুল হাসান নিজামী, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির উপপরিচালক ডাক্তার শাহেদ মমতাজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মাসুকুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন,মায়ের আঁচল সাহিত্য সামাজিক মৈত্রী পরিষদের উপদেষ্টা সম্পাদক প্রফেসর মো. আমির হোসেন। নারায়ণগঞ্জ সদর থানার বিএনপির সভাপতি মাসুদ রানা, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির মহিলা দল সভাপতি দিলারা মাসুদ ময়না, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ পরিচালক কবি আতিক হেলাল, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি পরিচালক হানিফ সরদার,গীতিকার সুরকার ও লেখক এস এ শামীম সহ আরো বিভিন্ন গুণী সাংবাদিক,লেখক কবি, সমাজ সেবক সহ বিভিন্ন পেশাজীবীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মাআসাপ অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি মিথুন খান ও হারুন অর রশিদ সাগর।

বর্ণাঢ্য এই আয়োজনের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও জাতীয় সংগীতের মধ্যে দিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আশা কবিদের স্বরচিত লেখা কবিতা পাঠ, গুণিজন সম্মাননা প্রদান, ‘মায়ের আঁচল’ পত্রিকার বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়।

সবশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এসময় দেশ-বিদেশের বরেণ্য লেখক, সাহিত্যিক, সাংবাদিক, সুরকার, গীতিকার ও আবৃত্তি শিল্পীরা অংশ নেয়।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা