মো: মাজেদুল ইসলাম (মামুন)লালমনিরহাট জেলা প্রতিনিধি:
লালমনিরহাটে সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় জিরা, চিনি ও বিভিন্ন অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (৩০ জানুয়ারি) ভোরে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র অধীনে আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দীঘলটারী বিওপি ক্যাম্পের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে এসব পণ্য আটক করা হয়।
লালমনিরহাট ১৫ বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতার অংশ হিসেবে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে জব্দকৃত পণ্যের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে লালমনিরহাট (১৫ বিজিবি)’র পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।