February 15, 2026, 1:33 am

র‍্যাব-১৩ অভিযানে তিস্তা টোল প্লাজা থেকে গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ী আটক

মো: মাজেদুল ইসলাম (মামুন)লালমনিরহাট জেলা প্রতিনিধি :
লালমনিরহাটের তিস্তা টোল প্লাজায় র‍্যাব-১৩ এর অভিযানে গাঁজাসহ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
র‍্যাব সূত্রে জানা যায়, শনিবার (২৪ জানুয়ারি) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে র‍্যাব-১৩ লালমনিরহাট জেলার তিস্তা টোল প্লাজা এলাকায় চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশি চালায়। এ সময় জামান এন্টারপ্রাইজ পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করা হয়।
বাসে সন্দেহভাজন দুই নারী যাত্রীর শরীর নারী র‍্যাব সদস্যের মাধ্যমে শালীনভাবে তল্লাশি করা হলে তাদের শরীরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় মোট ৫.১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন—
১. মোছাঃ ববিতা (৩৫)
২. মোছাঃ রুবিয়া খাতুন (৩৬)
উভয়েই কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।
র‍্যাব-১৩ জানায়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
র‍্যাব আরও জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা