February 12, 2026, 9:13 am

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জামিনে এসে পুনরায় মাদকসহ গ্রেপ্তার।

মো: মাজেদুল ইসলাম (মামুন)লালমনিরহাট জেলা প্রতিনিধি :
লালমনিরহাটে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে জামিনে মুক্ত অবস্থায় পুনরায় বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

২২ জানুয়ারি ২০২৬ ইং, (রাত আনুমানিক: ০৯ ঘটিকায়) লালমনিরহাট জেলা সদরে জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি)-এর একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানে মোঃ আনোয়ার হোসেন (৪২)-এর নিজ বাড়িতে তল্লাশি চালিয়ে তার বসবাসরত ঘরের ভিতর থেকে ভারতীয় পাঁচ শত (৫০০) পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ সময় তাকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়,
আটককৃত মোঃ আনোয়ার হোসেনের পিতার নাম: শামসুল ইসলাম। তিনি লালমনিরহাট জেলার আদিতমারী থানার দুর্গাপুর ইউনিয়নের চওড়াটারি ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা,

স্থানীয় ও ডিবি সূত্রে জানা যায়, আটককৃত আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তিনি গত দুই বছর আগে নিজের নামে জমি ক্রয় করে নতুন বাড়িতে বসবাস শুরু করেন।

ডিবি পুলিশের তথ্যমতে, অভিযানের সময় তার কাছে থাকা একটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জব্দ করা হয়। জব্দকৃত পরিচয়পত্রের তথ্য অনুযায়ী তার স্থায়ী ঠিকানা লালমনিরহাট জেলা সদরের, মোগলহাট ইউনিয়নে,ফল্লিমারী গ্রামে বলে উল্লেখ রয়েছে।

এছাড়াও অভিযানের সময় আটককৃত ব্যক্তির ছবি, ভিডিও ফুটেজ এবং জাতীয় পরিচয়পত্রের অনুলিপি সংগ্রহ করা হয়েছে।

ডিবি পুলিশ জানায়, আটককৃত ব্যক্তি পূর্বে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছিলেন এবং জামিনে মুক্ত হয়ে পুনরায় মাদক কারবারে জড়িয়ে পড়েন বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা