এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :নারায়ণগঞ্জ জেলা পুলিশে কর্মরত কনস্টেবল সোহেল হোসেন ও মোঃ হাবিবুল্লা কনস্টেবল থেকে এএসআই (নিঃ) ও মোহাম্মদ ইব্রাহীম নায়েক হতে এএসআই (নিঃ) পদে পদোন্নতি পাওয়ায় পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এর পক্ষে র্যাংক ব্যাজ পরিধান করান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স)তারেক আল মেহেদী এবং অতিরিক্ত পুলিশ সুপার, ডিবি (অতিরিক্ত দায়িত্ব- প্রসিকিউশন) মোঃ ইব্রাহিম হোসেন নারায়ণগঞ্জ।
পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের শুভেচ্ছা জ্ঞাপন ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী ও মোহাম্মদ ইব্রাহিম হোসেন এর পক্ষ থেকে এবং অফিসার হিসেবে সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করার জন্য নির্দেশ প্রদান করেন।