January 15, 2026, 9:14 pm

সিদ্ধিরগঞ্জে পুলিশ কর্তৃক ০৩ (তিন) কেজি গাঁজা সহ ০৩ (তিন) জন মাদক কারবারি গ্রেফতার

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সী নারায়ণগঞ্জকে মাদকমুক্ত করতে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে জেলার প্রতিটি থানার কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দিয়পছেন মাদকের বিরুদ্ধে অব্যাহত অভিযান চালানোর জন্য।যার ফলশ্রুতিতে প্রতিদিনই মাদকের বিরুদ্ধে সফল অভিযান চালিয়ে মাদক কারবারি আটক ও মাদক উদ্ধার অব্যাহত রয়েছে। তারই আলোকে গতকাল সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএম এর দিক নিদের্শনা মোতাবেক সাব-ইন্সপেক্টর (নিঃ)/মোঃ ওয়ালি উল্লাহ, এসআই (নিঃ)/ মোঃ শামীম রেজা, এসআই (নিঃ)/মোঃ গাজী মাহতাব উদ্দিন সঙ্গীয় ফোর্স সহ ৩০/১২/২০২৫ খ্রিঃ বিকেল ০৪.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সুমিলপাড়া বিহারী কলোনী পানির ট্যাংকি সংলগ্ন রমজানের বাড়ীর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ০৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেন এবং আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তাদের নিজেদের নাম-ঠিকানা
১। সাহাব উদ্দিন (৫০), পিতা- মৃত আব্দুল কাইয়ুম, মাতা- মৃত ছাইরুন নেছা, ২। সাদ্দাম (২৭), পিতা- মোঃ আজগর, মাতা- নুরাইচা, ৩। সোহেল রানা (৩২), পিতা- শামীম, সর্ব সাং- সুমিলপাড়া বিহারী ক্যাম্প, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা -নারায়ণগঞ্জ বলে প্রকাশ করে।
তাদের হেফাজত থেকে মোট ০৩ (তিন) কেজি গাঁজা উদ্ধারপূর্বক জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর


ধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক সন্ধ্যায়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

নির্বাচনে কোনো ব্যত্যয় ঘটলে দেশের সার্বভৌমত্ব বিঘ্নিত হবে : দুদু

ফেসবুকে আমরা