January 15, 2026, 8:54 pm

লালমনিরহাট পৌরসভায় মোক্তার হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে এতিম ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ।

মো:মাজেদুল ইসলাম (মামুন)লালমনিরহাট জেলা প্রতিনিধি :
লালমনিরহাট পৌরসভার ৪ নং ওয়ার্ডে মরহুম মোক্তার হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্ত এতিম ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
অদ্য ২৯ই ডিসেম্বর ২০২৫ ইং রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে ফাউন্ডেশনের পক্ষ থেকে মরহুম মোক্তার হোসেনের একমাত্র ছেলে মো: মাসুম পারভেজ প্রায় দুই শতাধিক এতিম ও অসহায় মানুষের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেন।

উল্লেখ্য, মরহুম মোক্তার হোসেন ছিলেন একজন সৎ, পরোপকারী ও গরিবের বন্ধু। তিনি ১৯৯৩ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত একটানা ১৮ বছর লালমনিরহাট পৌরসভার ৪ নং ওয়ার্ডের পৌর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
তার মৃত্যুতে লালমনিরহাটবাসী একজন মানবিক ও জনদরদি নেতাকে হারায়।

পরবর্তীতে গুণিজনদের পরামর্শে ১২ই ডিসেম্বর ২০১৭ইং সালের লালমনিরহাটের বিডিআর হাটে মরহুম মোক্তার হোসেন ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন তার একমাত্র সন্তান মো: মাসুম পারভেজ।

বাবার আদর্শ অনুসরণ করে তিনি লালমনিরহাট জেলার এতিম, অসহায় ও গরিব মানুষের চিকিৎসা সেবা প্রদানসহ বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছেন।

এসময় মো: মাসুম পারভেজ সমাজের সকল বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। মানবিক কর্মকাণ্ডে তার ধারাবাহিক অবদানের ফলে তিনি ইতোমধ্যে সাধারণ মানুষের কাছে ‘গরিবের বন্ধু’ ও ‘মানবতার ফেরিওয়ালা’ হিসেবে পরিচিতি লাভ করেছেন।

এই বিভাগের আরও খবর


ধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক সন্ধ্যায়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

নির্বাচনে কোনো ব্যত্যয় ঘটলে দেশের সার্বভৌমত্ব বিঘ্নিত হবে : দুদু

ফেসবুকে আমরা