April 22, 2026, 11:28 pm

দুর্গাপুরে টিআর কর্মসূচির সিসি রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ।

মো:মাজেদুল ইসলাম (মামুন)লালমনিরহাট জেলা প্রতিনিধি :
লালমনিরহাট প্রতিনিধি:২০২৫–২৬ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণে টিআর (TR) কর্মসূচির আওতায় লালমনিরহাট জেলার,আদিতমারি উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গন্ধ মরুয়া ৬ নং ওয়ার্ডে নির্মাণাধীন একটি সিসি রাস্তা নিয়ে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, দুর্গাপুর ইউনিয়নের গন্ধ মরুয়া ৬ নং ওয়ার্ডের মাস্টার পাড়া মসজিদ থেকে আশরাফ আলীর বাড়ি পর্যন্ত প্রায় ৪৩০ মিটার সিসি রাস্তা নির্মাণ কাজ বাস্তবায়ন করা হচ্ছে। এ প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভাপতি মো: আশরাফুল আলম ও সদস্য মোছা: লাভলী বেগম (উভয়ই দুর্গাপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য)। তবে নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার, সিসির পুরুত্ব কম রাখা এবং কাজের গুণগত মানে চরম অবহেলার অভিযোগ উঠেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সরকারি বরাদ্দ অনুযায়ী কাজ সম্পন্ন না করে দায়সারা ভাবে সিসি ঢালাই করা হচ্ছে। এতে অল্প সময়ের মধ্যেই রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। অভিযোগ রয়েছে, কাজ শুরুর আগেই কোনো প্রকার সঠিক মাপজোক বা মান যাচাই ছাড়াই নির্মাণ কার্যক্রম চালানো হচ্ছে।২৮শে ডিসেম্বর ২০২৫ ইং
এ বিষয়ে সরেজমিনে গিয়ে স্থানীয়দের অভিযোগের সত্যতা যাচাই করতে ভিডিও ও ছবি ধারণ করা হয়েছে, যেখানে রাস্তার নির্মাণকাজে স্পষ্ট অনিয়মের চিত্র উঠে এসেছে বলে দাবি করেন স্থানীয়রা।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী বলেন, “গ্রামীণ রাস্তা আমাদের যাতায়াতের একমাত্র ভরসা। কিন্তু এভাবে অনিয়ম করে কাজ হলে কয়েক মাসের মধ্যেই রাস্তা ভেঙে যাবে। আমরা এর সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চাই।”
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী দ্রুত তদন্ত কমিটি গঠন করে প্রকল্পের কাজ পুনরায় যাচাই ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা